• হোম > দেশজুড়ে > হাম ও উপসর্গে সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১৬:৫৭
  • ৫৩

---

বাংলাদেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৩ জন এবং হামের উপসর্গে মারা গেছে আরও ৪ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৪০৫ জন এবং নিশ্চিত হামে ৮৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন।

অন্যদিকে, একই সময়ে আরও ২০৮ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৫ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের পূর্ণ টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধি এখন অত্যন্ত জরুরি। হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10415 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 02:55:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh