• হোম > বাংলাদেশ > শিশু নির্যাতন-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন: মির্জা ফখরুল

শিশু নির্যাতন-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন: মির্জা ফখরুল

  • বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১৩:১৪
  • ৫৯

---

সাম্প্রতিক শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হিসেবে না দেখে এগুলোকে দীর্ঘদিনের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ মে) ফেসবুক পোস্টে তিনি বলেন, এসব ভয়াবহ অপরাধের পেছনে রয়েছে মানবিক মূল্যবোধের দ্রুত পতন, সামাজিক দায়িত্বহীনতা এবং নৈতিক অবক্ষয়। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের উদ্যোগ দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও তিনি মত দেন।

তিনি একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবাইকে এগিয়ে আসতে হবে।

ফখরুল আরও বলেন, শিশুদের মধ্যে মানবিকতা, সম্মানবোধ ও দায়িত্বশীলতা গড়ে তুলতে শিক্ষার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাকে দেশের ভবিষ্যৎ রক্ষার সঙ্গে তুলনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক পরিবর্তনের আহ্বান জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10399 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 06:37:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh