• হোম > বিদেশ > ‘অবৈধ’ বাংলাদেশীদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর

‘অবৈধ’ বাংলাদেশীদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর

  • বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৪
  • ৫৮

---

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকরের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের সচিবালয় নবান্ন-এ বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করেছেন, সিএএ অনুযায়ী তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবেন। তিনি দাবি করেন, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বড় একটি অংশ বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী।

শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে এখন থেকে “থ্রিডি ব্যবস্থা”—‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ কার্যকর করা হবে। তার ভাষ্য অনুযায়ী, সিএএর আওতায় না থাকা ব্যক্তিদের চিহ্নিত করে রাজ্য পুলিশ আটক করবে এবং পরে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করবে। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যোগাযোগ করে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার এক বছর আগে অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছিল। তবে আগের সরকার সিএএর বিরোধিতা করায় সেটি বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10387 ,   Print Date & Time: Sunday, 23 August 2026, 08:53:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh