• হোম > বাংলাদেশ > স্বর্ণের দাম কমল, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা

স্বর্ণের দাম কমল, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা

  • বুধবার, ২০ মে ২০২৬, ১১:১০
  • ৬৬

---

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বুধবার সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংস্থাটি বলেছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা
  • ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা

তবে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান বাজার অনুযায়ী—

  • ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা
  • ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা।

This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10351 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 01:54:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh