• হোম > দেশজুড়ে > হাসপাতালে ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১৬:১৭
  • ৬৯

---

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি।

আজ তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি-তে অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, হাসপাতালে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহা-র পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10337 ,   Print Date & Time: Tuesday, 25 August 2026, 05:40:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh