![]()
প্রধানমন্ত্রী Tarique Rahman রাজধানীর Bhumi Bhaban-এ আয়োজিত ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধনের পর সেখানে অবস্থিত ডে-কেয়ার সেন্টার পরিদর্শন করেন এবং শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ওই ডে-কেয়ার সেন্টারে প্রধানমন্ত্রী প্রায় ১৮ মিনিট অবস্থান করেন। সেখানে শিশুদের খেলাধুলা, হাসি-আনন্দ ও কোলাহলের মধ্যেই তিনি তাদের সঙ্গে মিশে যান।
শিশুরা প্রধানমন্ত্রীকে ঘিরে ধরলে তিনি তাদের সঙ্গে করমর্দন করেন, খেলনা দেখেন এবং শিশুদের হাতে আঁকা ছবি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। কখনও শিশুদের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন, আবার কখনও তাদের কথায় হাসিতে যোগ দেন।
এ সময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কেক কাটেন এবং নিজ হাতে চকলেট, টফি, ললিপপ ও গিফট ব্যাগ বিতরণ করেন। শিশুদের উদ্দেশে তিনি বলেন, “আজকে তোমাদের সবার জন্মদিন। আসো আমরা একসাথে কেক কাটি।”
শিশুদের আনন্দধ্বনি ও করতালিতে পুরো কক্ষ মুখর হয়ে ওঠে। একপর্যায়ে এক শিশু প্রধানমন্ত্রীকে নিজ হাতে কেক খাইয়ে দেয়।
ডে-কেয়ার সেন্টারের কর্মকর্তা মাহিয়া তাসনুভ তামান্না সেখানে শিশুদের পরিচর্যা ও সেবার বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শিশুদের খাদ্যাভ্যাস ও মানসিক বিকাশের বিষয়েও খোঁজ নেন।
অনুষ্ঠানে উপস্থিত A Z M Zahid Hossain জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ঢাকাসহ সারা দেশে মোট ২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে চার থেকে ছয় বছর বয়সী শিশুরা প্রতিদিন প্রায় সাড়ে ১০ ঘণ্টা সেবা পায়।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান। শিশুরাও সালাম ও হাত নাড়িয়ে তাকে বিদায় জানায়। অনুষ্ঠানে Mir Mohammad Helal Uddin-ও উপস্থিত ছিলেন।