• হোম > দেশজুড়ে > পবিত্র ঈদুল আজহা ২৮ মে

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪২
  • ৫৯

---

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটি-র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সিদ্ধান্ত ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর ফলে আগামীকাল থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ১০ জিলহজ হিসেবে ২৮ মে দেশে ঈদুল আজহা পালিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইসলামি চিন্তাবিদরা।

এছাড়া উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. মহিউদ্দিন এবং চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10306 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 11:32:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh