![]()
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটির ঘোষণার পর জানানো হয়েছে, আগামীকাল (সোমবার) থেকে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস গণনা শুরু হবে।
ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ১০ তারিখে উদ্যাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সে অনুযায়ী, সৌদি আরবে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। এর আগের দিন ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা আরাফাতের দিন।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সেই হিসেবে, দেশে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।