• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

  • রবিবার, ১৭ মে ২০২৬, ১৭:৩৬
  • ৪৪

---

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৭ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সম্পাদক পরিষদের পক্ষে বৈঠকে অংশ নেন নূরুল কবীর, দেওয়ান হানিফ মাহমুদ, মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরী, মতিউর রহমান, শামসুল হক জাহিদ, এ এম এম বাহাউদ্দিন, রুশো মাহমুদ এবং মো. মোজাম্মেল হক।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10245 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 11:40:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh