• হোম > বিদেশ | মধ্যপ্রাচ্য > ইরানের নিহত সেনা কর্মকর্তা মুসাভির শেষ বার্তা প্রকাশ

ইরানের নিহত সেনা কর্মকর্তা মুসাভির শেষ বার্তা প্রকাশ

  • শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৬
  • ৬৬

---

আব্দুর রহিম মুসাভি নিহত হওয়ার পর তার শেষ বার্তা প্রকাশ করেছে তাসনিম সংবাদ সংস্থা। ইরানের আধা-সরকারি এই সংবাদমাধ্যমটি মুসাভির নিজের হাতে লেখা একটি পত্র প্রকাশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর সম্মিলিত হামলার ঠিক আগে তিনি এই বার্তাটি লিখেছিলেন।

পত্রে আব্দুর রহিম মুসাভি পার্থিব সম্পদের ক্ষণস্থায়ী প্রকৃতি নিয়ে দার্শনিক মন্তব্য করেন। তার ভাষায়, পৃথিবী একদিকে “খারাপ”, কারণ এর সবকিছু অর্জন করলেও প্রকৃত অর্থে কিছু অর্জিত হয় না। আবার অন্যদিকে পৃথিবী “ভালো”, কারণ সব হারালেও শেষ পর্যন্ত কিছুই হারানো হয় না।

তার হাতে লেখা বার্তাটি প্রকাশের পর ইরানের সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের অনেকে এটিকে আত্মত্যাগ ও দার্শনিক উপলব্ধির প্রতীক হিসেবে দেখছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10173 ,   Print Date & Time: Wednesday, 14 October 2026, 03:14:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh