• হোম > বাংলাদেশ > চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

  • শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০
  • ৫৫

---

তারেক রহমান আজ শনিবার সকালে চাঁদপুর সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন। সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় বরুড়া উপজেলা-এর লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

এরপর চাঁদপুর জেলায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন প্রকল্প।

দুপুরে সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশে যোগ দেবেন তিনি। সেখানে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিও রয়েছে।

পরে বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভাটি অনুষ্ঠিত হবে চাঁদপুর ক্লাবে।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। এর আগে তিনি সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে চাঁদপুর সফর করেছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10159 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 07:26:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh