• হোম > বাংলাদেশ > প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত শিক্ষা কারিকুলাম নতুনভাবে সাজানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী

প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত শিক্ষা কারিকুলাম নতুনভাবে সাজানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪০
  • ৬৩

---

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা কারিকুলাম নতুনভাবে সাজানো এখন সময়ের দাবি। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু পুঁথিগত শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনের ওপরও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি। এর অন্যতম কারণ হলো শিক্ষা ব্যবস্থায় দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের ঘাটতি। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষিত বেকারত্ব কমে আসে।

প্রধানমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে শিক্ষা কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চায়, যেখানে মেধার বিকাশ ও লালনের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। পাশাপাশি তিনি মেধা পাচার রোধ করে দেশের ভেতরেই গবেষণা ও উদ্ভাবনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার একটি নিরাপদ, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তবে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি দেশের ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10046 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 01:01:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh